[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একই স্থানে দুই পক্ষের ইফতার মাহফিল, কালীগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রকাশঃ
অ+ অ-
ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাঁকা স্থানে ইফতার মাহফিলের প্যান্ডেলে পুলিশের অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন

ঝিনাইদহের কালীগঞ্জে একই জায়গায় সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী এবং কৃষক দল ইফতার মাহফিলের আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পৌর শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন মাহিন্দ্রা লেগুনা স্ট্যান্ড এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস এই ১৪৪ ধারা জারি করেন। রোববার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে দুই পক্ষ ইফতার মাহফিলের আয়োজন করায় অতিরিক্ত জেলা প্রশাসক সেখানে ১৪৪ ধারা জারি করেছেন। সেই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুরু করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল ধানের শীষের প্রার্থীর নেত্রী নন, তিনি দেশের আপামর জনগণের নেত্রী। আমরা তাঁর নেতৃত্বে দুর্দিনে রাজপথে লড়াই করেছি। আজ অন্য দল থেকে উড়ে এসে ধানের শীষ প্রতীক নিয়ে অনেকে বিএনপি হয়ে গেছেন। আজ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ জানান, তাঁরা ইফতার মাহফিলের আয়োজন করলেও প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তা বন্ধ রেখেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অনুষ্ঠানস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন