[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ: সেনাপ্রধান

প্রকাশঃ
অ+ অ-
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও আমন্ত্রিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে | ছবি: পদ্মা ট্রিবিউন

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ এখন একটি গণতান্ত্রিক পথে প্রবেশ করেছে এবং সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধাদের দেখানো আদর্শ ও পথ অনুসরণ করেই এগিয়ে যেতে চায়।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (বাঁয়ে)। ডানে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে | ছবি: পদ্মা ট্রিবিউন

সেনাপ্রধান বলেন, ‘গত ১৮ মাস দেশের জন্য একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী গভীর দায়িত্ববোধ ও পেশাদারি নিয়ে কাজ করেছে। আমরা সব সময় জনগণের পাশে থেকে দেশের স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট ছিলাম।’ তিনি আরও উল্লেখ করেন যে, দেশ এখন গণতান্ত্রিক ধারায় পদার্পণ করেছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ইফতারের আগে আমন্ত্রিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানে এই বিশেষ আয়োজন করার জন্য সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে একজন প্রবীণ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কুশল বিনিময় করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে | ছবি: পদ্মা ট্রিবিউন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন