[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি নেতা ও শিক্ষক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

প্রকাশঃ
অ+ অ-
মামুন মাহমুদ | ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি তিনি সোনারগাঁয়ের কাজী ফজলুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও কাজ করছেন।

সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা মামুন মাহমুদের রাজনৈতিক জীবনের শুরু হয় ১৯৮১ সালে ছাত্রদলের মাধ্যমে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতাকে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একাধিক মামলার মোকাবিলা করতে হয়েছে।

নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মামুন মাহমুদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে অবহেলিত খাতগুলোয় উন্নয়ন কাজ আরও শক্তিশালী করার চেষ্টা করবেন। অতীতের সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে ন্যায়ের ভিত্তিতে জনকল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন