[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষে স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-
গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে আদালতে হাজির করে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন  

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় মডেল মোসা রফিকুল ইসলাম ও মিষ্টি সুবাসসহ (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের তিন দিনের এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদনসহ জামিন চেয়ে ছিলেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে দুর্জয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য এবং ঘটনাস্থলে থেকে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধ কার্যক্রম চালিয়েছেন বলে প্রমাণ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মূল রহস্য উদ্‌ঘাটন, জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার পিছনের ইন্ধনদাতাদের শনাক্ত করার জন্য আসামিদের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ অত্যাবশ্যক।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বেলা ১টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২–২৫ জন নেতা-কর্মী স্লোগান দেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা দেড়টার দিকে পুলিশ দুইজনকে আটক করে। এ ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন