[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে ফিলিং স্টেশনে ধর্মঘট, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশঃ
অ+ অ-
সিলেটে ফিলিং স্টেশনগুলোয় সোমবার রাত থেকে আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ধর্মঘট চলবে | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশে জ্বালানি তেলের বিক্রয়ে সীমা নির্ধারণের পর সিলেটের ফিলিং স্টেশনগুলোতে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের পেট্রোল পাম্প, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তারা এটি করেছে একটি কর্মীর ওপর হামলার প্রতিবাদে, জ্বালানি তেল বিক্রির সংকট মোকাবিলা এবং পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াশদ আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এক বিজ্ঞপ্তিতে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠন পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, বিপিসি কর্তৃক আরোপিত অযৌক্তিক দৈনিক কোটাপদ্ধতি বাতিল করা, স্বাভাবিক ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা।

নেতারা জানান, গতকাল সন্ধ্যায় সিলেট নগরের উত্তরা পেট্রোলিয়াম নামের ফিলিং স্টেশনে তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের এক কর্মীর ওপর হামলা চালান। এতে কর্মী মারাত্মকভাবে আহত হন। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বৈঠক শেষে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।

সিলেট নগরের মাছুদিঘীর পাড় এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান বলেন, ‘গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে খুব বেশি ভিড় ছিল। অনেকবার তেল নিতে গিয়েও ফিরতে হয়েছে। মোটরসাইকেলে কিছু তেল থাকায় কয়েকদিন চলেছে। কিন্তু সোমবার সন্ধ্যার পর সেটিও শেষ হওয়ার সংকেত দিচ্ছিল। পাম্পে গিয়ে জানা গেল ধর্মঘট চলছে। তাই আর তেল নিতে পারিনি। এখন তেল না থাকলে মোটরসাইকেল দিয়ে কী করব?’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন