[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খিলগাঁওয়ে সোনার দোকানে চুরি, ৭০ ভরি সোনা খোয়া যাওয়ার দাবি

প্রকাশঃ
অ+ অ-

চুরি | প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, দোকান থেকে ৭০ ভরি সোনা, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাত ১১টার পর থেকে বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় এই সোনার দোকানটি অবস্থিত। দোকানের মালিক আমিরুল ইসলাম ওরফে মনা বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে সকালে পাশের দোকানের মালিকের কাছ থেকে খবর পেয়ে তিনি দোকানে আসেন। সেখানে তিনি দেখেন, পাশের দোকানের দেয়াল ভাঙা এবং তাঁর নিজের দোকানের শাটার খোলা।

দোকানের ভেতরে ঢুকে দেখা যায়, শোকেসে রাখা সোনা ও রুপার অলংকার এবং নগদ টাকা নেই। ভেতরের সবকিছু এলোমেলো হয়ে আছে। চুরির সময় ওই বাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় খিলগাঁও থানায় এখনো কোনো মামলা হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন