[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাঙামাটিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
মো. নুর কবির | ছবি: বিজিবির কাছ থেকে নেওয়া

রাঙামাটির বাঘাইছড়িতে যুবদলের এক নেতা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠায়।

গ্রেপ্তার যুবদল নেতার নাম মো. নুর কবির (৩২)। তিনি পশ্চিম মুসলিম ব্লক এলাকার বাসিন্দা, মৃত জামাল হোসেনের ছেলে। নুর কবির বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য ছিলেন। ইয়াবাসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সংগঠনটি তাকে বহিষ্কার করেছে।

বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পারেন নুর কবির ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, নুর কবির মাদক বিক্রির উদ্দেশ্যে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলামের নির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। তল্লাশিতে লুঙ্গির গিঁটের মধ্যে পলিথিনে মোড়ানো ১৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন এবং বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন