পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
![]() |
| বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সংবাদ সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বেশ কয়েকজন।
অতিরিক্ত সংবাদ সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

Comments
Comments