[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভ্যান ছিনতাই, রাস্তায় গড়াগড়ি করে বৃদ্ধের আহাজারির ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-

 

আহাজারি করছেন আকালু মিয়া | ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুরের এক বৃদ্ধের ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই হয়েছে। ভ্যান হারিয়ে ওই বৃদ্ধের আহাজারির একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার বিকেলে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম আকালু মিয়া (৬০)। তাঁর বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন আকালু মিয়া। কাঁপা কাঁপা গলায় তিনি আশপাশের মানুষকে বলছিলেন, ‘ভাইয়েরা, আমার ভ্যানটা নিয়ে গেল! এই ভ্যানটাই ছিল সব। সারাদিন কষ্ট করে ভ্যান চালিয়ে যা পাই, তা দিয়েই সংসার চলে।’ একপর্যায়ে তিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন এবং আহাজারি করতে থাকেন। তিনি বলেন, ‘এই ভ্যানটাই ছিল আমার উপার্জনের একমাত্র ভরসা।’

এমন আর্তনাদ শুনে আশপাশের অনেকে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে ওই বৃদ্ধের ভ্যানে যাত্রী সেজে অজ্ঞাত এক ব্যক্তি ওঠেন। ভ্যানটি নামাপাড়া এলাকায় পৌঁছালে আকালু মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান ওই ব্যক্তি।

এ বিষয়ে আকালু মিয়া বলেন, ‘আমার মতো অসহায় মানুষের গাড়িটি নিয়ে গেল! কিস্তি নিয়ে গাড়িটি কিনেছিলাম, এখন সেই কিস্তি দেব কীভাবে?’

ঘটনাটি শহরের বাইরে হওয়ায় কোনো ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) দৃশ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। তিনি বলেন, ছিনতাইকারীকে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন