[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছেলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, তাই ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা বাবার

প্রকাশঃ
অ+ অ-
 নাহিদ হাসান সবুজ | ছবি: সংগৃহীত

ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করার কারণে হলফনামার (অ্যাফিডেভিট) মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা আবু জাফর। ২ মার্চ ঝিনাইদহ জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন। তবে প্রচলিত আইনে সন্তান ত্যাজ্য করার কোনো বিধান নেই।

আবু জাফরের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে। ছেলে নাহিদ হাসান ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে আবু জাফর এই পদক্ষেপ নেন।

আবু জাফর জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও ছেলে নাহিদ হাসান তাঁর নিষেধ মানেননি এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সবশেষ গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনায় তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। ভবিষ্যতে ছেলে কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তিনি তার দায়িত্ব নেবেন না বলেও জানান।

এ বিষয়ে জানতে নাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, ত্যাজ্যপুত্র করার কোনো আইনি ভিত্তি নেই। তিনি হয়তো সম্ভাব্য কোনো ঝামেলা এড়াতে এই পদক্ষেপ নিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন