[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নেত্রকোনায় নিখোঁজ শিশুর লাশ মিলল তিন দিন পর

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বারহাট্টার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম শাহিন মিয়া (৩)। সে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তুলন মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ১৪ মার্চ বেলা ৩টার দিকে শিশু শাহিন বাড়ির পাশের উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে সেখানে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে সেদিন সন্ধ্যায় শিশুটির মা বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিন দিন পর বুধবার দুপুরে এলাকাবাসী বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে শিশুটির অর্ধগলিত লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন