[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বাঁয়ে) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ঢাকা, ১৪ মার্চ | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশ ও তুরস্ক নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও বাড়ানোর আশা প্রকাশ করেছে। আঙ্কারায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আশাবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনার ওপর জোর দেন।

বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী নিজেদের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সহযোগিতা বাড়াতে তুরস্কের কূটনৈতিক একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সেখানেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়। এই প্রেক্ষাপটে, জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক থেকে সরকারি সফরে নিউইয়র্ক যাবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন