[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

প্রকাশঃ
অ+ অ-
কণ্ঠশিল্পী আসিফ আকবর | ছবি: আসিফ আকবরের ফেসবুক থেকে

নিজের কাছে বিদেশি মদ রাখার অভিযোগে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় দেন।

আদালতে আসিফ আকবরের উপস্থিতিতেই তাকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ। এর আগে ৩ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক ও রায়ের জন্য সোমবার (৯ মার্চ) দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও এলাকার পান্থপথে ‘আর্ব এন্টারটেইনমেন্ট’-এর অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর অফিসকক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে সেই মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া মদ নিজ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলার তিন মাস পর ওই বছরের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই মো. জামাল উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। মোট তিনজনের সাক্ষ্য গ্রহণের পর মামলাটির রায় ঘোষণা করা হলো।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন