[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আইনি সুরক্ষা ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দিন: আইজিপি

প্রকাশঃ
অ+ অ-

বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন আইজিপি আলী হোসেন ফকির। রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা; ৬ মার্চ ২০২৬ | ছবি: পুলিশের সৌজন্যে

আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে নৈতিকতা ও উত্তম আচরণ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, ইসলাম শান্তির ধর্ম, আর পুলিশ বাহিনীও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করে। এ সময় তিনি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মো. ফজলুল করিম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন