পাঁচ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রকাশঃ
| জনপ্রশাসন মন্ত্রণালয় |
দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার আগের জেলা প্রশাসকদের গত ১ মার্চ প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগের তথ্য জানানো হয়।
নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—গাজীপুরে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পঞ্চগড়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীন, কুষ্টিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসান এবং নেত্রকোনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান।
Comments
Comments