[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করবে সরকার

প্রকাশঃ
অ+ অ-
ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: মন্ত্রণালয়ের ওয়েবসাইট

সরকার বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয় খতিয়ে দেখছে। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে এবং এটি নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সমাধানে পৌঁছাতে উদ্যোগ নেওয়া হবে। ‘প্রিপেইড মিটারে যে মাসিক মিটার চার্জ কাটা হচ্ছে, তা কীভাবে নির্ধারিত হচ্ছে—এটি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা করার কথাও বলা হয়েছে। প্রিপেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, এর ভেতরের সেটিং কী—এসব বোঝা গেলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধান বের করা সম্ভব হবে।’

আলোচনায় বিদ্যুৎমন্ত্রী
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন