[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পঞ্চগড়ে জামিনে মুক্তির পরপরই কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
হারুন অর রশিদ | ছবি: সংগৃহীত 

পঞ্চগড় জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের (৫১) মৃত্যু হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া হারুন অর রশিদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা কৃষক লীগের সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর একটি চেক জালিয়াতি মামলায় (এনআই অ্যাক্ট) এক বছরের সাজা হওয়ায় হারুন অর রশিদ কারাগারে আসেন। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ছিল।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখেরুল ইসলাম জানান, গত বুধবার সকালে হারুন অর রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে কারা হাসপাতালে ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়। জামিনের কাগজ হাতে পাওয়ার পর বিকেলে সাড়ে ৩টার দিকে সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানো হয়েছিল।

হারুন অর রশিদের ভাগনে সুমন ফিরোজ জানান, তাঁর মামা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর হৃৎপিণ্ডে রক্ত চলাচলে বাধা (হার্ট ব্লক) সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল পৌনে ৪টার দিকে কারাগারের কর্মকর্তারা জামিনের বিষয়টি নিশ্চিত করে মামাকে মুক্ত করে দেন। এর ঠিক কয়েক মিনিট পরই বিকেল ৪টা ৭ মিনিটে চিকিৎসক আমাদের ডেকে মামাকে মৃত ঘোষণা করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন