ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি জানাল কর্তৃপক্ষ
প্রকাশঃ
![]() |
| মেট্রোরেল | ফাইল ছবি |
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে মেট্রোরেল কখন চলবে এবং কখন বন্ধ থাকবে, তা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

Comments
Comments