[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দায়িত্বের পরিধি বাড়ল প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার

প্রকাশঃ
অ+ অ-
নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ | ছবি: সংগৃহীত

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কার্যবিধি বা 'রুলস অব বিজনেস' অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল ইসলামকে (যিনি আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন) এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু (আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন) পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং মো. রাজিব আহসানকে নৌপরিবহন ও সেতু বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে (জোনায়েদ সাকি) পরিকল্পনা মন্ত্রণালয়; ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; মো. নুরুল হক নুরকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদ রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন