[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির আরও ৪ নেতা বহিষ্কৃত

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির লোগো

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউনিয়ন বিএনপির আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন মজিদপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল রহমান, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সুমন মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান।

তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা অন্য প্রার্থীর পক্ষে কাজ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন