[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চিরনিদ্রায় শায়িত হলেন মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ

প্রকাশঃ
অ+ অ-
মালখানগর কলেজ মাঠে মহিউদ্দিন আহমেদের জানাজা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে উপজেলার গোড়াপীপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

মহিউদ্দিন আহমেদের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন ও আলী আনসার মোল্লা, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মমিন আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহিউদ্দিন আহমেদ মালখানগর ইউনিয়ন পরিষদের পাঁচবার এবং সিরাজদিখান উপজেলা পরিষদের তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন