[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাস থেকে আরও ১৬ লাশ উদ্ধার, দৌলতদিয়ায় মোট মৃত্যু বেড়ে ১৮

প্রকাশঃ
অ+ অ-

ডুবে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারকারী জাহাজ হামজা ৬ ঘণ্টা পর টেনে তুলতে সক্ষম হয়। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ পানির ওপর দৃশ্যমান হয়। সাড়ে ১১টার দিকে জাহাজ হামজার ক্রেনের সাহায্যে পুরো বাসটি পানির ওপর তোলা হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত বাস থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান রাত ১২টা ৫০ মিনিটে ১৪ জনের লাশ উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন।

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর আগে দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে বুধবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে দুইজন শিশু, ১০ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রা শুরু করেছিল। ঢাকার উদ্দেশ্যে ছাড়ার সময় বাসটিতে মাত্র ছয়জন যাত্রী ছিলেন। পরে বিভিন্ন কাউন্টারে আরও যাত্রী ওঠেন। কাউন্টারমাস্টারের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।

ডুবে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের জানান, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করতে বলেছেন।

দুর্ঘটনার বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কাজ চলছে। কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং পুলিশের প্রতিনিধি থাকবেন।

ঢাকায় যেতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ৩০০ টাকা ভাড়া দিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে উঠেছিলেন আবদুস সালাম। কিন্তু ঘাটে ফেরি আসতে দেরি হওয়ায় তিনি বাস থেকে নেমে বাইরে দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার পর রাতে দৌলতদিয়ার সৈদাল পাড়ার বাসিন্দা আবদুস সালামকে ফেরিঘাটে পাওয়া যায়। তিনি বলেন, ফেরিঘাটের পন্টুনে ওঠার সড়কে গাড়িটি দাঁড়িয়ে ছিল। এ সময় ফেরি এসে ঘাটে ভেড়ামাত্র, হঠাৎ বাসটি চলতে শুরু করে সরাসরি নদীতে চলে যায়। চালক অনেক চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন