[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রকাশঃ
অ+ অ-
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কটির প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, খাদুন এলাকার ‘ভুঁইয়া ফেব্রিকস’ নামের কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাঁদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস বকেয়া আছে। মালিকপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন