[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পর্নোগ্রাফি মামলায় কক্সবাজারে জামায়াত নেতা কারাগারে

প্রকাশঃ
অ+ অ-
সাইদুল আরেফিন মিরাজ | ছবি: সংগৃহীত 

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর করা মামলায় জামিন আবেদন নাকচ করে বিচারক এস এম গিয়াস উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই ব্যক্তির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক।

আদালত ও মামলার নথির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী এক প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে ঝামেলার কারণে তিনি বাবার বাড়িতে থাকছিলেন। এই সুযোগে মিরাজ তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতারণা করে বিয়ে করেন। এরপর শারীরিক সম্পর্কের ভিডিও মুঠোফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিলেন। এ ঘটনায় ওই নারী পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘১৮ দিন ধরে আমাকে একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়েছিল। মিরাজ আমার সঙ্গে প্রতারণা করে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন