[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেই বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
আবদুল্লাহ আল মামুন | ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল্লাহ আল মামুন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

প্রবাসীর বাবা শহীদ সওদাগর জানান, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা অবস্থায় মামুন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সৌদি আরবের সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিহত মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আবদুল্লাহ আল মামুনের একটি ছেলেসন্তান রয়েছে।

৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন