ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন
প্রকাশঃ
![]() |
| নোয়াব |
আসন্ন ঈদুল ফিতরে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। মঙ্গলবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।
নোয়াবের সভাপতি এ কে আজাদের সই করা ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সেই হিসেবে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

Comments
Comments