[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ ও জাহাজের ধাক্কা, আহত ১০

প্রকাশঃ
অ+ অ-
ঘাটে নোঙর করে রাখা লঞ্চ এমভি রেজোয়ান। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট যাওয়ার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের ধাক্কায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।

যাত্রীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চ মাঝনদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রায় ১০ জন আহত হন। কেউ হাতে-পায়ে আঘাত পান, কেউ মাথায়। এ সময় দুই যাত্রী নদীতেও পড়ে যান, পরে স্থানীয়দের সাহায্যে আবার লঞ্চে ওঠেন। যাত্রীরা অভিযোগ করেছেন, লঞ্চ মাস্টারের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা জানিয়েছেন, ঈদের সময় হওয়ায় লঞ্চটি আটকে না রেখে বহরে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন