বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা
![]() |
| বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে সাবেক ছাত্রলীগ নেতা পিছিয়ে পড়া মানুষের মধ্যে খাবার বিতরণ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিনে পিছিয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ইফতারের আগে ঢাকার আগারগাঁও এলাকায় আওয়ামী লীগের উপকমিটির ২০-২৫ জন নেতাকর্মী খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ঢাকার রমনা কালীমন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ করেন মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর একটি রেস্তোরাঁয় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, আধা ঘণ্টার বেশি সময় ধরে মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপকমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন, আনোয়ার হোসাইন, নাসিম আল মোমিন রূপক, এস এম আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন, ওমর ফারুক, মিজানুর রহমান জনি, তুষার, নিটোল, এন আই সৈকত ও নুরুন্নবী রাজু উপস্থিত ছিলেন।
এসময় মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘এমন এক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে হচ্ছে, যখন ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে একটি অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে।’

Comments
Comments