[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতিয়ায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশঃ
অ+ অ-
ধর্ষণ | প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক নারীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই নারী বুধবার বিকেলে প্রথমে হাতিয়া থানায় মৌখিক অভিযোগ করেন। পরে রাতে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের মা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে তাঁর তিনটি বিয়ে হয়েছিল। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে এবং পরের দুটি বিয়ে টেকেনি। সম্প্রতি নলচিরা ইউনিয়নের এক যুবকের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে বিয়ে করার কথা বলে আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নলচিরা এলাকায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর ওই ব্যক্তিসহ তিনজন তাঁকে স্থানীয় একটি তরমুজখেত পাহারা দেওয়ার ঘরে নিয়ে ধর্ষণ করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় তিনি পুলিশকে জানিয়েছেন, তবে বাকি দুজনের পরিচয় জানাতে পারেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, নারীর অভিযোগ পাওয়ার পর বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযোগটি তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন