[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও শোক মিছিল

প্রকাশঃ
অ+ অ-
বিক্ষোভ-পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ ইসলামী ঐক্যজোটের নেতারা বক্তব্য দেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে দুটি সংগঠন। বিক্ষোভকারীরা অবিলম্বে ইরানে হামলা বন্ধ এবং এ ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি করেছেন।

জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ও ‘ইসলামী ঐক্যজোট’ নামের দুটি সংগঠন।

বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ঐক্যজোটের নেতারা ইরানে হামলা বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ও শোকের প্রতীক কালো পতাকা দেখা যায়।

এছাড়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন