[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রতিমন্ত্রীর পরিদর্শনে দেরি করে আসায় তিন ভূমি কর্মকর্তা-কর্মচারী বদলি

প্রকাশঃ
অ+ অ-
ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। বুধবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের আকস্মিক পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলি হওয়া ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী আক্তার। এর মধ্যে দুই কর্মকর্তাকে আড়াইহাজারে এবং অফিস সহকারীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যথাসময়ে অফিসে উপস্থিত না থাকায় বুধবার রাতে দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি নির্ধারিত সময়ে অফিস তালাবদ্ধ দেখতে পান। কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী প্রায় আধা ঘণ্টা বারান্দার চেয়ারে বসে অপেক্ষা করেন।

এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘সকাল ৯টায় অফিস খোলার কথা। কিন্তু পৌনে ১০টার সময় একজন কর্মকর্তা ও ১০টার পরে আরেকজন আসেন। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন