[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশের পাঁচ অতিরিক্ত আইজিপিকে জনস্বার্থে অবসর

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ পুলিশের লোগো

অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (টিআর পদে) মো. মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদকেও অবসরে প্রদান করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাদি পাবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। বাকি চারজন ১৫তম বিসিএস ক্যাডারের। আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন এবং একসময় সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের বিভিন্ন সময়ে আবু হাসান মুহম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন