সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
প্রকাশঃ
![]() |
| এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ফাইল ছবি |
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা হয়েছিলেন, আসিফ মাহমুদ ছিলেন তাঁদের অন্যতম। তিনি প্রথমে শ্রম এবং পরে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ১০ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে কাজ করছেন।
ব্যাংক হিসাব তলবের বিষয়ে আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে জানান, তাঁর জানামতে মোট চারজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তবে বাকি তিনজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘যেভাবে এটি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত কি না সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল আমার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি উল্লেখ করেন, পদত্যাগের আগেই তিনি তাঁর আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।
গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের সম্পদের যে বিবরণী প্রকাশ করা হয়েছিল, তাতে দেখা যায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আসিফ মাহমুদের মোট সম্পদের পরিমাণ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা এবং তাঁর দায় ছিল ২৮ হাজার ৬৬৯ টাকা।

Comments
Comments