[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাধারণ রোগীর মতো টিকিট কেটে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য

প্রকাশঃ
অ+ অ-
২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী। বুধবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন    

মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে আগে থেকে কিছু না জানিয়েই তিনি হাসপাতালে উপস্থিত হন এবং সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সংসদ সদস্য জাহান্দার আলী সাধারণ রোগীর মতো লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে আসেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তিনি দেখেন যে তাঁরা সময়মতো উপস্থিত আছেন কি না এবং রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকঠাক আছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ সময় চিকিৎসকদের সতর্ক করে জাহান্দার আলী বলেন, সরকার নির্ধারিত সময়ে অবশ্যই হাসপাতালে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে। রোগীরা যদি সেবা থেকে বঞ্চিত হন, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এই সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি এই আকস্মিক পরিদর্শন করেছেন। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই জরুরি বিভাগ ঘুরে দেখেন তিনি। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তিনি চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে তাঁদের সন্তুষ্টির কথা শোনেন। দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন জাহান্দার আলী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন