[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন মেলেনি

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন | ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে জামাল উদ্দীনকে আটক করে পল্টন থানা-পুলিশ। ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামের একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জামাল উদ্দীনের জামিন চেয়ে গতকালই আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আজ সেই আবেদনের ওপর শুনানি হয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ আরও কয়েকজন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

উল্লেখ্য, অধ্যাপক জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা হিসেবে পরিচিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন