[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

প্রকাশঃ
অ+ অ-
আদালত প্রাঙ্গণে সাংবাদিক আনিস আলমগীর | ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী তাসলিমা জাহান জানান, গত ২৫ ফেব্রুয়ারি আনিস আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। গত ৫ মার্চ উচ্চ আদালত সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাঁকে জামিন দেন।

তবে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি এই মামলাতেই কারাগারে রয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন