[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার (সিসাস) উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান | ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার (সিসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন, সিসাসের সহসভাপতি হাসনাইন তানভীর ও দপ্তর সম্পাদক নাজমুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন