[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকা সফর স্থগিত করলেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল তাঁর তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কূটনৈতিক সূত্র জানায়, বিকেলে বেইজিং থেকে ঢাকায় জানানো হয়, উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তিনি অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে দুই দেশ বিকেলে পররাষ্ট্রসচিবদের বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সুন ওয়েইডংয়ের বাংলাদেশ সফরের কথা ছিল।

খসড়া সূচি অনুযায়ী, সুন ওয়েইডং ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় আসার কথা ছিল। ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়সূচি ঠিক ছিল। আর ৪ এপ্রিল দুপুরে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল তাঁর।

২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন