[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
আসমা সাদিয়া রুনা | ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। একই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে ক্যাম্পাসের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ঈমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও হোসেন ঈমাম জানান, হাসপাতালের জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক বেঁচে ছিলেন। তবে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তাঁর মাথায় একাধিক গভীর আঘাতের চিহ্ন ছিল। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আহত ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক, তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন