[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

প্রকাশঃ
অ+ অ-
ছুটিতে বাড়ি ফেরা নিয়ে ব্যস্ততা শিক্ষার্থীদের | ফাইল ছবি

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। এই ছুটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে পাঠানো এই চিঠিতে বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে দ্রুত জানাতে বলা হয়েছে।

নির্দেশনাপত্রে বলা হয়, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ জন্য সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগে দেওয়া ১১ দফা নির্দেশনা (যেমন: গাড়ির ব্যবহার সীমিত করা ইত্যাদি) কঠোরভাবে পালনের জন্য সব বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন