শোবিজ ছাড়ার পর বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
![]() |
| সিমরিন লুবাবা | ছবি: সংগৃহীত |
শোবিজের ঝলমলে জগত ছেড়ে দেওয়া সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের আধ্যাত্মিক পরিবর্তনের পর এবার তিনি বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুবাবা নিজেই ভক্ত ও অনুসারীদের এই খবর নিশ্চিত করেছেন।
সম্প্রতি নিজের নতুন জীবনের একটি ছবি শেয়ার করে এই সাবেক তারকা ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই ঘোষণার মধ্য দিয়ে তিনি নিজের জীবনের আমূল পরিবর্তনের বিষয়টি আবারও পরিষ্কার করলেন।
বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তন দেখা যাচ্ছিল। গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ধর্মীয় নিয়মে জীবন কাটানোর কথা জানিয়েছিলেন। সম্প্রতি একটি দীর্ঘ বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের আধ্যাত্মিক উপলব্ধির কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। সেই পথ ধরেই এবার বিয়ের খবর দিলেন লুবাবা।
তবে বিয়ে এবং জীবনসঙ্গীর কথা জানালেও তার পরিচয় গোপন রেখেছেন তিনি। প্রকাশিত ছবিতে দম্পতির কারো চেহারা স্পষ্ট করা হয়নি। ফলে লুবাবার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
লুবাবার এই সাহসী পদক্ষেপ এবং পরিবর্তনের খবর আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই তার এই নতুন যাত্রার প্রতি সমর্থন জানিয়ে সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্ম শেখার পথে তার এই নতুন পথচলা অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে দেখা দিয়েছে।

Comments
Comments