[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে অনেক গুলো বগি লাইনচ্যুত হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

খাদিজা খাতুন জানান,  এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন