[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি

দেশে ঈদুল ফিতর কবে পালিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক শুরু হবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, ঈদুল ফিতরের সরকারি ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছেন কর্মজীবীরা। ভিড় বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। এ ছাড়া রমজানের শেষ সময়ে এসে কেনাকাটার কেন্দ্রগুলোতেও (শপিং মল) ভিড় বেড়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন