[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ গ্রেপ্তার ৭

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

ঝিনাইদহে পেট্রলপাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসের হুসাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ঝিনাইদহ তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে নয়ন নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক সদস্য নিহত হন। এই ঘটনার জেরে তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রলপাম্পে ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা পরদিন মহাসড়ক অবরোধ করে বিচারের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহ সদর থানায় বাসের এক মালিক বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন