[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুক্তিতে মন্ত্রণালয়ে নতুন চার সচিব

প্রকাশঃ
অ+ অ-

জনপ্রশাসন মন্ত্রণালয়

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। নিয়োগ পাওয়া সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

নতুন সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের সবাইকে এক বছরের জন্য চুক্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।

কিছুদিন ধরেই জনপ্রশাসনে সচিব পর্যায়ে রদবদল করছে নতুন সরকার। এরই মধ্যে কয়েকজনের চুক্তি বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকজন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন