[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমারখালীতে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল নবজাতকের বস্তাবন্দী লাশ

প্রকাশঃ
অ+ অ-
নবজাতকের লাশ ঘিরে মানুষের ভিড়। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে | ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পুকুর থেকে বস্তাবন্দী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুমারখালীর পান্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, সড়কের ধারেই আজিজুর রহমানের বড় একটি পুকুর রয়েছে। কয়েকজন ছেলে সেখানে মাছ ধরছিল। হঠাৎ তাদের হাতে একটি ভারী বস্তা আসে। প্রথমে তারা ভেবেছিল, বস্তায় মাছ আছে। কিন্তু মুখ খুলে দেখা যায়, সেটিতে একটি মেয়ে নবজাতকের লাশ ছিল। খবর ছড়িয়ে পড়লে পুকুরের পাশে ভিড় জমে। নবজাতকের ওজন প্রায় দুই কেজি ছিল। মোহাম্মদ আলী বলেন, ‘কেউ হয়তো তাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন