[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। মনোনীতদের মধ্যে ৬ জন এই সম্মাননা পাচ্ছেন মরণোত্তর হিসেবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই পুরস্কার দেওয়া হচ্ছে মূলত স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারীশিক্ষাসহ দেশ গঠনে তাঁর সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সংস্কৃতিতে বশির আহমেদ (মরণোত্তর) এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) এই সম্মাননা পাচ্ছেন।

এছাড়া বিজ্ঞানে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ব্যক্তিদের পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানকেও এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী ‍উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং জনসেবায় এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র এই পুরস্কার পাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন