[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলনের দিন

প্রকাশঃ
অ+ অ-
২ মার্চ ১৯৭১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্রসমাজের উদ্যোগে বাংলাদেশের মানচিত্রখচিত স্বাধীনতার পতাকা উত্তোলন করছেন ডাকসুর সহসভাপতি আ স ম আব্দুর রব | ফাইল ছবি

২ মার্চ শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি একটি অনন্য প্রতীকী দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। সেদিন সান্ধ্য আইন (কারফিউ) উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন।

সকালে কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব এবং ডাকসু নেতারা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সেই পতাকা উত্তোলন ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের অঙ্গীকার। মূলত এই দিনেই ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্পষ্ট বার্তা দেয় যে, স্বাধীনতার প্রশ্নে কোনো আপস হবে না।

ঐতিহাসিক এই দিনের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবের উপস্থিত থাকার কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন