[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। শুক্রবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন  

পুলিশ হত্যার তদন্তপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘শুধু পুলিশ কেন বলছেন, এখানে তো আমাদের পুলিশসহ অনেকেই মারা গেছে। আইন অনুযায়ী যা হওয়ার, তাই হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে বিকেলে আইজিপি এ কথা বলেন। তিনি রাজশাহীতে পাসিং আউট প্যারেড উপলক্ষে এসেছেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘পাসিং আউটে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং অংশগ্রহণ করবেন। সেই উপলক্ষে রাজশাহীতে এসেছি। ঢাকার বাইরে এটি আমার প্রথম প্রোগ্রাম। আগেও রাজশাহীতে এসেছি। রাজশাহীর প্রতি আমাদের বিশেষ নজর আছে।’

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, ‘রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। এখানে খারাপ কাজে জড়ানোর বা অপরাধের সংখ্যা অনেক কম। দেশে শিক্ষিত বেকার প্রচুর, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গত ১৭ বছরে ব্যাংক থেকে টাকা চলে গেছে। ফলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সরকারের প্রথম লক্ষ্য হলো আইনশৃঙ্খলা রক্ষা। আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে পুলিশ। জুলাই বিপ্লবের পর পুলিশের মনোবল প্রায় শূন্যে নেমে গিয়েছিল। এটি কিছু মানুষের ভুল সিদ্ধান্ত বা নেতৃত্ত্বের কারণে হয়েছিল। এখন সেই পরিস্থিতি পুনরায় ফিরে এসেছে।’

মাদকের সমস্যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। পুরো তরুণ প্রজন্ম মাদকের প্রভাবে নষ্ট হচ্ছে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।’

সিলেটে বাউল মঞ্চে হামলা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মঞ্চ যেটাই হোক, সবাই আইন অনুযায়ী আসবে। সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন