সরকারি চালের বস্তায় শেখ হাসিনার নাম ও স্লোগান
![]() |
| ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান | ছবি: সংগৃহীত |
চট্টগ্রামের এক ইউনিয়নে ঈদ উপলক্ষে সরকারি চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও স্লোগান থাকায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নম্বর চর কালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের জন্য চর কালকিনি ইউনিয়নের চার হাজার পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতরণের সময় দেখা যায়, চালের বস্তায় লেখা ছিল—‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর সরকারি ত্রাণে সাবেক প্রধানমন্ত্রীর নাম এবং এই স্লোগান দেখে উপস্থিত মানুষ ও সুবিধাভোগীরা অবাক হন। পরিস্থিতি ঠিকঠাক করার জন্য বস্তাগুলো থেকে লেখা মুছে ফেলার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ।
উপজেলা খাদ্যগুদাম পরিদর্শক নিশাদ জাহান জানান, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরোনো নাম বা স্লোগান রঙ দিয়ে মুছে ফেলার নির্দেশ থাকে। তবুও কিছু বস্তায় পুরোনো লেখা থেকে যেতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাদ্য কর্মকর্তা ও গুদাম কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments